🇧🇩 HSC রুটিন, পাঠ্যবই, গাইড বই ও ভর্তি তথ্য
আপডেট
📅 এইচএসসি পরীক্ষা রুটিন PDFএকাদশ ভর্তি ২০২৬সকল কলেজ ডিরেক্টরি🎓 নটর ডেম কলেজ ভর্তি👑 হলিক্রস কলেজ ভর্তি📚 বিশ্ববিদ্যালয় ভর্তি বইপ্রথম শ্রেণিদ্বিতীয় শ্রেণিতৃতীয় শ্রেণিচতুর্থ শ্রেণিপঞ্চম শ্রেণিষষ্ঠ শ্রেণিসপ্তম শ্রেণিঅষ্টম শ্রেণিনবম-দশম শ্রেণিএসএসসিএইচএসসিবিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাএকাদশ শ্রেণি ও কলেজ ভর্তি📅 এইচএসসি পরীক্ষা রুটিন PDFএকাদশ ভর্তি ২০২৬সকল কলেজ ডিরেক্টরি🎓 নটর ডেম কলেজ ভর্তি👑 হলিক্রস কলেজ ভর্তি📚 বিশ্ববিদ্যালয় ভর্তি বইপ্রথম শ্রেণিদ্বিতীয় শ্রেণিতৃতীয় শ্রেণিচতুর্থ শ্রেণিপঞ্চম শ্রেণিষষ্ঠ শ্রেণিসপ্তম শ্রেণিঅষ্টম শ্রেণিনবম-দশম শ্রেণিএসএসসিএইচএসসিবিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাএকাদশ শ্রেণি ও কলেজ ভর্তি
Job Circular News
পৃষ্ঠা নাম্বার:1 / ২

৪৫ তম বিসিএস সার্কুলার pdf | ৪৫ তম বিসিএস সার্কুলার 2022 | 45 BCS Circular PDF

2026-08-22BD Edu PDF
শিক্ষামূলক পোস্ট
৪৫ তম বিসিএস সার্কুলার pdf | ৪৫ তম বিসিএস সার্কুলার 2022 | 45 BCS Circular PDF

 

৪৫ তম বিসিএস সার্কুলার pdf | ৪৫ তম বিসিএস সার্কুলার 2022 | 45 BCS Circular PDF

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক ৪৫ তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। যারা ৪৫ তম বিসিএস সার্কুলার এর জন্য অপেক্ষায় ছিলেন নিচে পিডিএফ ফাইল দেওয়া হলো ডাউনলোড করে নিন। বিস্তারিত ৪৫ তম বিসিএস সার্কুলার পিডিএফ ফাইল ডাউনলোড করলে পেয়ে যাবেন। 

   

       

    ৪৫ তম বিসিএস পরীক্ষার আবেদনের তারিখ

    • ৪৫ তম বিসিএস পরীক্ষার আবেদনের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ সকাল ১০ টা

    ৪৫ তম বিসিএস আবেদনের শেষ তারিখ

    • ৪৫ তম বিসিএস পরীক্ষার আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ৬ টা পর্যন্ত। 
    আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৩১.১২.২০২২ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিটের মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ০৩.০১.২০২৩ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত) সময়ের মধ্যে (বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। 
    Applicant’s Copy- তে বর্ণিত সময় অনুযায়ী (অর্থাৎ ৭২ ঘন্টা) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমা দানের পূর্বে আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না। করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেয়া হলো।

    ৪৫ তম বিসিএস সার্কুলার 2022

    Title ৪৫ তম বিসিএস সার্কুলার ২০২২
    PDF Size   8.9 MB
     Toltal page  39

    ৪৫ তম বিসিএস সার্কুলার pdf

    Click Here To Download 

    ১.০ বিশেষ নির্দেশনা:

    নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে;

    ইকুইভ্যালেন্স সনদ: বিজ্ঞাপিত ক্যাডার পদসমূহের জন্য কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে অর্জিত কোন ডিগ্রিকে বিজ্ঞাপিত বি.সি.এস. ক্যাডার পদসমূহের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে প্রার্থীকে সে মর্মে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের জন্য মেডিকেল ডিগ্রিধারীদের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, ডি.ভি.এম. ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল এবং অন্যান্য বিষয়ে ডিগ্রিধারীদের শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হলো। উক্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না;

    অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা : যদি কোন প্রার্থী এমন কোন পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৫তম বি.সি.এস. পরীক্ষা- ২০২২ এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ঐ পরীক্ষার ফলাফল ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর আবেদনপত্র জমা দেয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচ না করা হবে যার স্নাতক / স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৫তম বি.সি.এস. পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ 31.12.2022 তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়।

    ২.১ঃ-অনলাইনে ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২এর আবেদনপত্র (BPSC Form-1) পুরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়

    ২.২ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০.১২.২০২২ তারিখ, সকাল ১০:০০ মিনিট;

    ২.৩ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১.১২.২০২২ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট;

    ২.৪ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৩১.12.2012 তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিটের মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ০৩.০১.২০১৩ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত) সময়ের মধ্যে (বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না ;

    Applicant’s Copy- তে বর্ণিত সময় অনুযায়ী (অর্থাৎ ৭২ ঘন্টা) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমা দানের পূর্বে আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না। করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেয়া হলো।

    ৩. বয়সসীমা (Age limit) : ১ নভেম্বর ২০২২ তারিখে বয়স

    ৩.১ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্ম তারিখ: ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯২ এর মধ্যে);

    ৩.২ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি. সি. এস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স হতে ৩২ বছর (জন্ম তারিখ: ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯০ এর মধ্যে);

    ৩.৩ বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ও বি.সি.এস. ( কারিগরি শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর বেলায় বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯০ এর মধ্যে);

    ৩.৪ প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

    ৪.০ নাগরিকত্ব (Nationality)

    ৪.১  প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;

    ৪.২ সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

    ৫.০ লিঙ্গ (Gender)

    প্রকৃত যোগ্যতাধারী এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুযায়ী লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যে কোন নাগরিক ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।

    ৬.০ চাকরিরত প্রার্থী

    প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতাসম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

    ৭. অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1 ) পূরণ পদ্ধতি

    প্রার্থীকে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1 ) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে। অনলাইন আবেদনপত্র (BPSC From 1 ) পূরণের বিষয়ে ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, sms-এর মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিরোনামে দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রাথীকে উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালভাবে জেনে নিতে হবে। ক্যাডার পছন্দের ভিত্তিতে Application Form-এর ৩টি ক্যাটাগরি রয়েছে, যেমন:

    (I) Application Form for General Cadres: 

    (II) Application Form for Technical / Professional Cadres

    (III) Application Form for General and Technical/Professional (both) Cadres.

    ৭.২ প্রার্থী শুধু General Cadre এর প্রার্থী হতে ইচ্ছুক হলে General Cadre এর Application form অংশে ক্লিক করলে General Cadre এর আবেদনপত্র দৃশ্যমান হবে। অনুরূপভাবে, General and Technical / Professional ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে তাকে Both Cadre এর জন্য নির্ধারিত অংশটি ক্লিক করলে Both Cadre এর আবেদনপত্র দৃশ্যমান হবে। প্রার্থীর কাঙ্ক্ষিত BCS Application Form দৃশ্যমান হলে ফরমের প্রতিটি বিষয় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে:

    ৭.৩ BCS Application Form-এর ৩টি অংশ রয়েছে : (I) Part-1: Personal Information; (II) Part-2 : Educational Qualification (III) Part-3 Cadre Option উল্লেখ্য, BCS Application Form পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং BCS Application Form এর প্রতিটি field এ প্রদত্ত তথ্য / নির্দেশনা অনুসরণ করে পুরণ করতে হবে;

    ৭.৪ অনলাইনে আবেদন ২.৪ অনুচ্ছেদমতে যাচাইঅন্তে দাখিল করার পর কোন পর্যায়েই প্রার্থীর কোন ভুল তথ্য সংশোধনের সুযোগ থাকবে না।

    ৮.০ ঘোষণা (Declaration)

    প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগের সুপারিশ বাতিল এবং কমিশন কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

    ৯. ছবি (Photo) আপলোড

    BPSC Form-1 এর Part-1 Part-2 এবং Part-3 সফলভাবে পূরণ সম্পন্ন হলে Application Preview দেখা যাবে। Preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে 300×300 (দৈর্ঘ্য x প্রস্থ) pixel এর কম বা বেশি নয় এবং File Size 100 KB এর বেশি গ্রহণযোগ্য নয়, এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য, সাদাকালো ছবি গ্রহণযোগ্য হবে না। Applicant’s Copy-তে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। সানগ্লাসসহ ছবি গ্রহণযোগ্য হবে না। Home Page এর Help Menu তে ক্লিক করলে Photo ও Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।

    ১০.০ স্বাক্ষর (Signature) আপলোড

    Application Preview-তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে 300 x 80 (দৈর্ঘ্য x প্রস্থ) pixel এর কম বা বেশি নয় এবং File Size 60 KB এর বেশি গ্রহণযোগ্য নয়, প্রার্থীকে এরূপ মাপের নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। Applicant’s Copy তে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে।

    ১১. বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯(৪) (ক) (খ) এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদান

    BPSC Form-1 যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে নিবন্ধন সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা সম্পন্ন হলে প্রার্থী অনলাইনে একটি User ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। Application Preview 3 Applicant’s Copy-তে প্রার্থীর ছবি ও স্বাক্ষর অবশ্যই সঠিকভাবে দৃশ্যমান হতে হবে। User ID ব্যবহার করে Teletalk BD Ltd. এর sms এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে প্রার্থী রা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯ (৪) (ক) অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে sms করে ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর ফি ৭০০/- (সাতশত) টাকা জমা দিতে পারবেন। একই বিধিমালার বিধি ৯(৪) (খ) এর বিধানমতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা জমা দিবেন। উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়েও কোন প্রার্থী ১০০/- (একশত) টাকা ফি জমা দিয়ে ফরম পুরণ করলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এ বিষয়ে প্রার্থীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো।

    আরো অন্যান্য তথ্য বিস্তারিত ৪৫ তম বিসিএস সার্কুলার ডাউনলোড করলে পেয়ে যাবেন।

    Tag:-৪৫ তম বিসিএস সার্কুলার pdf, ৪৫ তম বিসিএস সার্কুলার 2022,  45 BCS Circular PDF

    পড়ুন পরবর্তী অংশে... (Page 2)

    পরবর্তী পৃষ্ঠায় আরও বিস্তারিত গাইড ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন

    এই বই বা পোস্টের পরবর্তী অংশ, অধ্যায়ভিত্তিক কুইজ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখতে নিচের বোতামে ক্লিক করুন।

    আরও অন্যান্য চাকরির সার্কুলারসমূহ:

    বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়োগ বিজ্ঞপ্তি 2026 || বাংলাদেশ টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ pdf
    Job Circular News

    বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়োগ বিজ্ঞপ্তি 2026 || বাংলাদেশ টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ pdf

    বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি (২০১৬ নীতিমালা অনুযায়ী) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ‘জেলা প্রতিনিধি’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনার এলাকার জন্য একজন যোগ্য জেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নীচে উল্লেখিত যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীদ

    বিস্তারিত দেখুন
    সাপ্তাহিক চাকরির খবর ৭/০২/২০২৬ -সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ৭ ফেব্রুয়ারি ২০২৬ PDF
    Job Circular News

    সাপ্তাহিক চাকরির খবর ৭/০২/২০২৬ -সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ৭ ফেব্রুয়ারি ২০২৬ PDF

    আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা প্রতি সাপ্তাহের ধারাবাহিকতায় আজকে আমরা সাপ্তাহিক চাকরির পত্রিকা ৭ ফেব্রুয়ারী ২০২৬ তোমাদের মাঝে শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে ।      Table Of Contents         &n

    বিস্তারিত দেখুন
    ৪৭ তম বিসিএস সার্কুলার ২০২৬ (সংশোধিত) PDF | বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | 47 BCS Circular 2026 PDF Download
    Job Circular News

    ৪৭ তম বিসিএস সার্কুলার ২০২৬ (সংশোধিত) PDF | বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | 47 BCS Circular 2026 PDF Download

    ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি ১. বিজ্ঞপ্তি প্রকাশ: আজ বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি সংশোধিত প্রকাশ করেছে। ২. নিয়োগ সংখ্যা: ক্যাডার পদে: ৩,৪৮৭ জন। নন-ক্যাডার পদে: ২০১ জন। ৪৭ তম বিসিএস সার্কুলার ২০২৬ (সংশোধিত)  PDF Deadline: 30 Jan 2026 🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩�

    বিস্তারিত দেখুন